ঘূর্ণিঝড়ের সময় ডিভাইস সুরক্ষিত রাখবেন যেভাবে

ঝড়বৃষ্টি, বজ্রপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে ইলেকট্রনিক ডিভাইস সুরক্ষিত রাখা খুবই জরুরি। জেনে নিন কীভাবে আপনার ঘরের ইলেকট্রনিক ডিভাইসগুলো সুরক্ষিত রাখতে পারবেন- >> প্রথমেই প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। আকাশে ঘন কালো মেঘ দেখলেই এই কাজটি সবার আগে করে ফেলতে হবে। >> ঝড়বৃষ্টির সময় চেষ্টা করুন ফ্রিজ, টিভি বন্ধ রাখতে। সেই সঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপ সব কিছু জানালা থেকে দূরে রাখুন।

>> ডিশ বা ইন্টারনেটের সংযোগ খুলে রাখতে পারেন। ঝড়-বৃষ্টির সময় রাউটার বন্ধ রাখুন। এতে অনেক দিন পর্যন্ত রাউটার ভালো থাকবে। এমনকি এর সঙ্গে সরাসরি কোনো ডিভাইস সংযুক্ত থাকলে, সেটিও রক্ষা পাবে।

>> বজ্রপাতের সময় ফোন ব্যবহার বিপজ্জনক নয়। তবে তা ঘরের মধ্যে। ছাদে বা রাস্তায় খোলা জায়গায় থাকলে ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় ফোন ব্যবহার করলে আপনি বজ্রপাতের শিকার হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *